reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 মে 2026 ইং
১২২ বার পড়া হয়েছে

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে গুরুত্বারোপ করলেন- ডিএই মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে নমুনা শস্য কর্তন এবং বিনামূল্যে ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুনজুরে মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম।

তিনি বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।” তিনি আরও বলেন, ফলজ বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত উপপরিচালক শহিদুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে আম, লিচু, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে বোরো ধানের ফলন নিরূপণের লক্ষ্যে মাঠে নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কৃষি কর্মকর্তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়ন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও কৃষি বিভাগকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার হবে গ্রামেই, খাসপুখুরিয়ায় গ্রাম আদালত সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

কামারখন্দে মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রায়গঞ্জে সরকারি করণ অগ্রযাত্রার নায়ক ভিপি আয়নুল হক, পেলেন সংবর্ধনা

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভুঁইয়াগাতী সেতুর দুই পাশে ভাঙ্গা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা

রায়গঞ্জের আবুদিয়া-শৈলী সবলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বিশ্বকাপ খেলা দেখে ফিরছিলেন, পথেই থেমে গেল আসিফের জীবন

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১০

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

১১

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

১২

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

১৪

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৫

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

১৬

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৭

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১৮

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১৯

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

২০