খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার মামলা নং-১০/২৬ এবং জিআর নং-৬২, তারিখ ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দের আসামি মোছাঃ সুমি খাতুন (৩০) কে শুক্রবার (১৬ মে) গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নিঝুরি উত্তরপাড়া (আলোকদিয়া) এলাকার বাসিন্দা এবং মোঃ ভুট্ট খলিফার স্ত্রী।
গ্রেফতারের পর তাকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “মামলার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।”
তিনি আরও জানান, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন