reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 মে 2026 ইং
২৯২ বার পড়া হয়েছে

রোগ নির্ণয়ে গাফিলতি নাকি প্রতারণা? রায়গঞ্জে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে প্রশ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠান “সরকার ডায়াগনস্টিক এ্যান্ড নার্সিং হোম”-এর বিরুদ্ধে ভুল রোগ নির্ণয়, অপচিকিৎসা ও রোগীদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক এক ঘটনায় ভুল আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টের ভিত্তিতে এক কিশোরকে অপারেশনের পরামর্শ দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—এটি কি শুধুই গাফিলতি, নাকি রোগীদের সঙ্গে প্রতারণা?

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১২ মে ২০২৬ তারিখে চান্দাইকোনা এলাকার বাসিন্দা প্রদীপ হালদারের ছেলে দীপ্ত হালদার জ্বর ও পেটব্যথা নিয়ে স্থানীয় চিকিৎসক ডা. সুকুমার বর্মণের কাছে চিকিৎসা নিতে যান। পরে চিকিৎসক তাকে রক্ত, প্রস্রাব ও আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার জন্য সরকার ডায়াগনস্টিক এ্যান্ড নার্সিং হোমে পাঠান।

অভিযোগ রয়েছে, পরীক্ষা শেষে ডায়াগনস্টিক সেন্টার থেকে জানানো হয়, দীপ্ত হালদারের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এবং দ্রুত অপারেশন প্রয়োজন। এতে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে। তবে সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা তাৎক্ষণিক অপারেশন না করে পরদিন বগুড়ার একটি স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় পরীক্ষা করান। সেখানে রিপোর্টে দেখা যায়, তার অ্যাপেন্ডিসাইটিস নয়, বরং প্রস্রাবে ইনফেকশন হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রদীপ হালদার বলেন, “ভুল রিপোর্টের কারণে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। যদি তাড়াহুড়ো করে অপারেশন করিয়ে ফেলতাম, তাহলে ছেলের বড় ধরনের ক্ষতি হতে পারত। একটি ডায়াগনস্টিক সেন্টারের এমন দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

স্থানীয়দের অভিযোগ, সরকার ডায়াগনস্টিক এ্যান্ড নার্সিং হোমে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলছে। প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত টেকনোলজিস্ট ও অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অনেক রোগীকেই অতিরিক্ত পরীক্ষা করাতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, স্বাস্থ্যসেবার নামে এ ধরনের অনিয়ম ও ভুল চিকিৎসা সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে সরকার ডায়াগনস্টিক এ্যান্ড নার্সিং হোমের মালিক কামরুল হাসান বলেন, “আমরা শুধু পরীক্ষা করেছি, অপারেশন করিনি।” তবে ভুল রিপোর্টের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

রোগীকে পরীক্ষার জন্য পাঠানো চিকিৎসক ডা. সুকুমার বর্মণ বলেন, “রোগী আমার কাছে এসেছিল। আমি নিয়ম অনুযায়ী পরীক্ষা করাতে পাঠিয়েছি। কিন্তু রিপোর্ট ভুল হওয়া অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ভুলের কারণে রোগীর জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে।”

এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রুহুল আমিন বলেন, “ভুল রিপোর্টের বিষয়টি খুবই উদ্বেগজনক। অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় স্বাস্থ্যসেবার মান ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি না থাকলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার হবে গ্রামেই, খাসপুখুরিয়ায় গ্রাম আদালত সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

কামারখন্দে মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রায়গঞ্জে সরকারি করণ অগ্রযাত্রার নায়ক ভিপি আয়নুল হক, পেলেন সংবর্ধনা

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভুঁইয়াগাতী সেতুর দুই পাশে ভাঙ্গা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা

রায়গঞ্জের আবুদিয়া-শৈলী সবলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বিশ্বকাপ খেলা দেখে ফিরছিলেন, পথেই থেমে গেল আসিফের জীবন

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১০

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

১১

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

১২

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

১৪

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৫

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

১৬

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৭

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১৮

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১৯

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

২০