খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রায়গঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে থানাধীন পাঙ্গাশি বাজার এলাকা থেকে ফয়সাল (৩৬) নামে এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফয়সাল সিরাজগঞ্জ সদর উপজেলার দেওভাঙ্গা গ্রামের আকতারের ছেলে।
পুলিশ আরও জানায়, ফয়সালের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে একই অভিযানে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল মন্ডল (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার আয়নাল মন্ডলের ছেলে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “মাদকমুক্ত সমাজ গঠনে রায়গঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
মন্তব্য করুন