খবর ২৪ ঘন্টা , ডেস্ক
যশোরের শার্শায় ভয়ভীতি দেখিয়ে পুত্রবধূকে (৩৩) ধর্ষণের অভিযোগে শ্বশুর মোঃ মিজানুর রহমান গহরকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। গত ২১ মে (বৃহস্পতিবার) বিকেলে ঝিনাইদহের মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান গহর শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। আজ ২২ মে (শুক্রবার) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনে কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শার্শা থানায় হাজির এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-২৪, তারিখ: ০৯/০৫/২০২৬ খ্রিঃ) রুজু হয়।
মামলা রুজু হওয়ার পর যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার রহস্য উদঘাটন ও পলাতক আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শার্শা থানার এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে র্যাবের সক্রিয় সহযোগিতায় এক যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান দল ২১ মে বিকেল ৩:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পলানপুর এলাকা থেকে পলাতক ধর্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আজ (২২ মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নারীর নিরাপত্তা ও অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
মন্তব্য করুন