reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 জুন 2026 ইং
৭৩ বার পড়া হয়েছে

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তিনমাথা এলাকায় মাদক ও মোবাইল জুয়া প্রতিরোধে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় স্থানীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাটি সঞ্চালনা করেন মো আলী

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও মোবাইল জুয়ার ভয়াবহ বিস্তারে সমাজের বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যুবসমাজ মাদকের ছোবলে বিপথগামী হয়ে পড়ছে। এ অবস্থায় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, সম্প্রতি চান্দাইকোনা এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কয়েকজন মাদকসেবী ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ভিপি আয়নুল হক। তিনি বলেন, “মাদক নির্মূলে যা যা করা প্রয়োজন, আমি সর্বাত্মক সহযোগিতা করব। মাদককে না বলুন, সুস্থ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদক নির্মূল কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১০

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১১

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১২

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৩

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৫

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

১৬

রায়গঞ্জে প্রয়াত এমপি মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

১৭

চান্দাইকোনায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা

১৮

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন

১৯

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহিদের কবর জিয়ারত

২০