reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 মে 2026 ইং
১০৩ বার পড়া হয়েছে

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী অপহরণ-নির্যাতন, যুবদল নেতাসহ আটক-২

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পৌর যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) ভোররাতে উপজেলার ধানগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ধানগড়া এলাকার বাসিন্দা ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং মো. রাকিব (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তার গতিরোধ করা হয়। এ সময় তৌকিরসহ কয়েকজন মিলে তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে তাকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে নিয়ে আটকে রাখা হয়। সেখান থেকে তার পরিবারের কাছে ফোন করে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, প্রধান আসামি তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশনের পরই প্রসূতির মৃত্যু, রায়গঞ্জে সরকার ডায়াগনস্টিকের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই সহ-সভাপতি গ্রেপ্তার

তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

রোগ নির্ণয়ে গাফিলতি নাকি প্রতারণা? রায়গঞ্জে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে প্রশ্ন

জলাবদ্ধতায় পানির নিচে ৩ হাজার বিঘা পাকা ধান, রায়গঞ্জে কৃষকদের আহাজারি

রায়গঞ্জে নারী আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে গুরুত্বারোপ করলেন- ডিএই মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম

শাহজাদপুরে স্বাস্থ্যকেন্দ্রের আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব ভবন নেই, অর্ধেক জনবল নিয়ে চলছে রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস

১০

শিবচরে কুকুরের আক্রমণে আহত ১০, ঢাকায় চিকিৎসাধীন গুরুতর তিন শিশু

১১

বর্ণাঢ্য আয়োজনে বিডি২৪লাইভ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

নয় জেলায় নতুন এডিসি নিয়োগ

১৩

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল

১৪

জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচনের সংলাপে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

১৬

মসজিদের শয়নকক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবার কারাদণ্ড

১৮

রায়গঞ্জে স্কুলছাত্র জিমকে ছুরিকাঘাত, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

শাশুড়ির পরকীয়া ফাঁস করায় গৃহবধূকে হত্যা, লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার

২০