reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
৩৭৪২ বার পড়া হয়েছে

আম বিক্রেতা থেকে ২৩০ কোটি টাকার অভিনেতা

ফাইল ছবি

তার জীবনের গল্পটা যেন একেবারে সিনেমার মতো! একসময় যিনি আম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনিই আজ ২০০ কোটিরও বেশি টাকার মালিক একজন অভিনেতা। বলিউডের তারকা শাহরুখ খান, আমির খান, মাধুরী দীক্ষিত, সাইফ আলী খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন। বলছি অভিনেতা কুণাল কাপুরের কথা।

১৯৭৭ সালে মুম্বাইয়ে জন্মগহণ করেন কুণাল কাপুর। বাবা ছিলেন কনস্ট্রাকশন ব্যবসায়ী, মা গায়িকা। শৈশব থেকেই শিল্প ও ব্যবসা, দুই দিকেই আগ্রহ ছিল তার। মাত্র ১৮ বছর বয়সে তিনি ব্যবসা শুরু করেন। দেশে-বিদেশে আম রপ্তানি করতেন। বিশেষ করে হংকংয়ে পাঠাতেন আম। তাতেই প্রথম অর্থনৈতিক সাফল্য পান তিনি।

তবে মনের ভেতর অভিনয়ের এক অন্যরকম টান ছিল সবসময়। সেই ইচ্ছাতেই তিনি মডেলিং শুরু করেন। মডেলিং জগতেই ভাগ্য খুলে যায় কুণালের। এক সময় নজরে পড়েন কিংবদন্তি চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের।

২০০৪ সালে হুসেনের পরিচালনায় ‘মীনাক্ষি: এ টেল অফ থ্রি সিটিজ’ ছবিতে টাব্বুর বিপরীতে অভিনয়ের সুযোগ পান কুণাল। সেখান থেকেই শুরু বলিউডযাত্রা।

এরপর একে একে অভিনয় করেছেন জনপ্রিয় সিনেমায়। সে তালিকায় আছে ‘রং দে বসন্তি’, ‘হ্যাটট্রিক’, ‘আজ নাচলে’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’, ‘লমহা’ ও ‘ডন ২’ ছবিগুলো। সাম্প্রতিক বছরগুলোতে তাকে দেখা গেছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে।

অভিনয়ের পাশাপাশি কুণাল এখন সফল উদ্যোক্তা। তিনি ‘কেট্টো’ নামে একটি সংস্থার সহপ্রতিষ্ঠাতা। এটি মূলত সামাজিক উদ্যোগ, স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল সহায়তার তহবিল সংগ্রহে কাজ করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১০

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৩

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৪

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৭

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৯

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

২০