reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 মে 2026 ইং
৯৩ বার পড়া হয়েছে

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

সিরাজগঞ্জের রায়গঞ্জ-ধানগড়া-সিরাজগঞ্জ সড়কের বৈকন্ঠপুর এলাকায় ঝড়ে উপড়ে পড়া একটি বিশাল গাছ কয়েক দিন ধরেও অপসারণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে রাতের বেলায় গাছটি সড়কে চলাচলকারী যানবাহনের জন্য বড় ধরনের মৃত্যুঝুঁকিতে পরিণত হয়েছে। সামনে পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষ ও পশুবাহী যানবাহনের চাপ বাড়তে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিন আগে কালবৈশাখী ঝড়ে সড়কের পাশের একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে ব্যস্ততম এই সড়কের একপাশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দুই লেনের সড়কে এখন এক লেন দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দূরপাল্লার বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশা পারাপারের সময় প্রায়ই মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে গাছটি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। অনেক যানবাহন চালক হঠাৎ সামনে গাছ দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হন। ফলে এলাকাটি এখন কার্যত “মরণফাঁদে” পরিণত হয়েছে।

ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গমুখী বিভিন্ন রুটে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষ করে পশুবাহী ট্রাক ও ঘরমুখী মানুষের যাতায়াত বাড়ায় বৈকন্ঠপুর এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

সিএনজি চালিত অটোরিকশা চালক আব্দুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এমনিতেই ঈদের সময় রাস্তায় গাড়ির চাপ বেশি থাকে। তার ওপর রাস্তার মাঝখানে এই বিশাল গাছ পড়ে আছে। পাশ কাটাতে গিয়ে জ্যামে আটকে থাকতে হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

গাছটি পড়ে থাকার এতদিন পরও তা অপসারণ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, গাছটি সরকারি হওয়ায় সাধারণ মানুষ নিজেরা সরানোর সাহস পাচ্ছেন না। অথচ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কিংবা বন বিভাগ— কোনো পক্ষ থেকেই কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঈদের আগে জরুরি ভিত্তিতে গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হোক। তারা মনে করছেন, দায়িত্ব পালনে গড়িমসি ও সমন্বয়হীনতার কারণেই সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে সামাজিক বন বিভাগের রায়গঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান বলেন,
“উপড়ে পড়া গাছটি জেলা পরিষদের। তাদেরকেই এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।”

অন্যদিকে বন বিভাগের সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজিয়া পারভিন মিষ্টির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন,
“বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শীঘ্রই গাছটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

“মাদক জীবন ধ্বংস করে”— কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

ঈদুল আজহা উপলক্ষে চৌকিবাড়ি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

আজ নিমগাছীতে ঐতিহ্যবাহী বাঁশের মেলা ও জামাই বরণ উৎসব

ঈদ নিরাপত্তায় নির্ঘুম প্রহরী, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান

চান্দাইকোনা পশুর হাটে র‍্যাব-১২’র কঠোর নিরাপত্তা ব্যবস্থা

১০

ঈদকে ঘিরে চান্দাইকোনা হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাব-১২

১১

রায়গঞ্জে “মাই প্রমিজ ডে” পালিত

১২

রায়গঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১৪

ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

১৫

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

ঈদের আগে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের

১৭

সিলেটে খালে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

১৮

রায়গঞ্জ ইউএনও অফিসের প্রবেশপথে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

১৯

পৌর এলাকায় অভিযান: ৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০