reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 মে 2026 ইং
১৯৮ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী বাজার এলাকায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামের ইমতিয়াজ মাহমুদ সুজনের ছেলে জাওয়াদ মাহমুদের বাড়ির সামনে তার একটি ব্যানার লাগানো ছিল। পরে একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে জিম হোসেন ওই পোস্টার ছিঁড়ে ফেলে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে জাওয়াদ মাহমুদ ও ইয়াছিন তাদের সহযোগীদের নিয়ে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভেতর থেকে জিম হোসেনকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় জিম হোসেনকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, জাওয়াদ মাহমুদ শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। একই সঙ্গে তিনি ধামাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আহত জিম হোসেন একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও ধামাইনগর ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী।

শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর আকন্দ জানান, “ঘটনার বিষয়টি শুনেছি। বিদ্যালয়ের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক। আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।#





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

“মাদক জীবন ধ্বংস করে”— কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

ঈদুল আজহা উপলক্ষে চৌকিবাড়ি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

আজ নিমগাছীতে ঐতিহ্যবাহী বাঁশের মেলা ও জামাই বরণ উৎসব

ঈদ নিরাপত্তায় নির্ঘুম প্রহরী, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান

চান্দাইকোনা পশুর হাটে র‍্যাব-১২’র কঠোর নিরাপত্তা ব্যবস্থা

১০

ঈদকে ঘিরে চান্দাইকোনা হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাব-১২

১১

রায়গঞ্জে “মাই প্রমিজ ডে” পালিত

১২

রায়গঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১৪

ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

১৫

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

ঈদের আগে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের

১৭

সিলেটে খালে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

১৮

রায়গঞ্জ ইউএনও অফিসের প্রবেশপথে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

১৯

পৌর এলাকায় অভিযান: ৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০