reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 মে 2026 ইং
১৮৯ বার পড়া হয়েছে

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ মে ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে রায়গঞ্জ থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ শাহীন আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ মাদক উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ধানগড়া উপজেলা বন বিভাগের অফিস সংলগ্ন পাঠান ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার পূর্ব পাশে দুই ব্যক্তি মাদক সেবন করছে।

সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে অসংলগ্ন আচরণ করতে দেখে আটক করে। আটককৃতরা হলেন— ধানগড়া ডাক্তারপাড়া এলাকার মোঃ আদিলুজ্জামান (২৪) এবং রনতিথা কবরস্থান এলাকার মোঃ সাইমুন সিয়াম (১৯)।

পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করে। এরপর ধৃত আসামিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে পরীক্ষা করা হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াবা সেবনের রিপোর্ট প্রদান করেন।

এ ঘটনায় রায়গঞ্জ থানায় মাদক সেবনের অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে রায়গঞ্জ থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০