reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 14 মে 2026 ইং
১৭৬ বার পড়া হয়েছে

রায়গঞ্জে স্কুলছাত্র জিমকে ছুরিকাঘাত, মূল অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জিম হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্ত জাওয়াদ মাহমুদকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। বুধবার (১৩ মে) রাতে ধামাইনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাওয়াদ মাহমুদ এলাকা ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ধামাইনগর বাজার এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “ঘটনার পরপরই পুলিশ সক্রিয়ভাবে অভিযান শুরু করে। মূল অভিযুক্ত জাওয়াদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে জিম হোসেন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ ওঠে।

জানা গেছে, ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামের ইমতিয়াজ মাহমুদ সুজনের ছেলে জাওয়াদ মাহমুদের বাড়ির সামনে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনায় একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে জিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

পরে জাওয়াদ মাহমুদ ও ইয়াছিন তাদের সহযোগীদের নিয়ে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভেতর থেকে জিম হোসেনকে ডেকে নেয়। এরপর তাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বিষয়ে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর আকন্দ বলেন, “বিদ্যালয়ের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পরপরই আহত শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার হবে গ্রামেই, খাসপুখুরিয়ায় গ্রাম আদালত সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

কামারখন্দে মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রায়গঞ্জে সরকারি করণ অগ্রযাত্রার নায়ক ভিপি আয়নুল হক, পেলেন সংবর্ধনা

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভুঁইয়াগাতী সেতুর দুই পাশে ভাঙ্গা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা

রায়গঞ্জের আবুদিয়া-শৈলী সবলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বিশ্বকাপ খেলা দেখে ফিরছিলেন, পথেই থেমে গেল আসিফের জীবন

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১০

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

১১

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

১২

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

১৪

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৫

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

১৬

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৭

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১৮

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১৯

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

২০