reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 17 মে 2026 ইং
২০৫ বার পড়া হয়েছে

অপারেশনের পরই প্রসূতির মৃত্যু, রায়গঞ্জে সরকার ডায়াগনস্টিকের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় “সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম”-এ সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চিকিৎসা ব্যবস্থাপনা, দায়িত্বশীলদের ভূমিকা এবং বেসরকারি ক্লিনিকগুলোর তদারকি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী রুদ্রপুর গ্রামের কনক বৈরাগীর স্ত্রী মুনজু (মহন্ত) বৈরাগী প্রসব ব্যথা নিয়ে কিছুদিন আগে সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোমে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।

অভিযোগ রয়েছে, অপারেশন শেষে রোগীকে বেডে নেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছু সময়ের মধ্যেই মুনজু (মহন্ত) বৈরাগীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নিহতের স্বামী কনক বৈরাগী অভিযোগ করে বলেন, “আমার স্ত্রীর শরীরে জ্বর ও উচ্চ রক্তচাপ ছিল। যথাযথ প্রস্তুতি এবং অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া অপারেশন করানো হয়েছে। রোগীর অবস্থা গুরুতর হওয়ার বিষয়টিও আমাদের সময়মতো জানানো হয়নি।”

স্থানীয় বাসিন্দা ওমর বসাক বলেন, “সরকার ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযোগ নতুন নয়। রোগীর শারীরিক অবস্থা বিবেচনা না করেই অপারেশন করানো হয়েছে বলেই তার মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি।”

ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করলে স্থানীয় লোকজন ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোমের মালিক কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “রোগীর আগে থেকেই হার্টের সমস্যা ছিল। তিনি জটিল অবস্থায় হাসপাতালে এসেছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি।”

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রুহুল আমিন বলেন, “বিষয়টি আমরা অবগত নই। তবে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসার মান, অনুমোদন, দক্ষ জনবল ও প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামারখন্দে মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রায়গঞ্জে সরকারি করণ অগ্রযাত্রার নায়ক ভিপি আয়নুল হক, পেলেন সংবর্ধনা

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভুঁইয়াগাতী সেতুর দুই পাশে ভাঙ্গা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা

রায়গঞ্জের আবুদিয়া-শৈলী সবলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বিশ্বকাপ খেলা দেখে ফিরছিলেন, পথেই থেমে গেল আসিফের জীবন

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

১০

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

১১

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

১২

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৩

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

১৪

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৫

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১৬

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১৭

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

১৮

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড

১৯

সরকারি করণের দ্বারপ্রান্তে রায়গঞ্জের হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ

২০