reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 01 জুন 2026 ইং
১৬৪ বার পড়া হয়েছে

কর্মস্থলে ফিরছেন ঘরমুখো মানুষ, হাটিকুমরুলে যাত্রীদের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত মানুষ। সোমবার ভোর থেকেই সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড়ে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে মহাসড়কে যানজট না থাকলেও গণপরিবহনের সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড় এলাকায় ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার বাসগুলোতে আসন খালি না থাকায় স্থানীয় কাউন্টার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যাত্রীচাপ ক্রমেই বাড়ছে।

গণপরিবহনের কিছুটা সংকট থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাক, পিকআপ ভ্যান কিংবা মোটরসাইকেলে করেও গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন। কর্মস্থলে সময়মতো পৌঁছানোর তাগিদে তারা বাড়তি খরচ ও ঝুঁকি নিয়েই যাত্রা করছেন।

যাত্রীদের সবচেয়ে বড় অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে। ঢাকামুখী বেশ কয়েকজন যাত্রী জানান, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া দাবি করা হচ্ছে। বেসরকারি চাকরিজীবী আশরাফুল ইসলাম বলেন, “সাধারণ সময়ে সিরাজগঞ্জ থেকে ঢাকার ভাড়া ৪০০ টাকার মতো। কিন্তু এখন ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। অফিসে যোগ দিতে হবে বলে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে।”

তবে যাত্রীদের এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বাসচালক ও পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। কড্ডার মোড়ে অবস্থানরত একটি দূরপাল্লার বাসের চালক জানান, ঈদের পর ঢাকা থেকে অনেক গাড়ি খালি অবস্থায় উত্তরবঙ্গে ফিরেছে। ফলে পরিচালন ব্যয় বেড়েছে। তবে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

এদিকে ভাড়া ও পরিবহন সংকট নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ থাকলেও এবারের ঈদ-পরবর্তী ফিরতি যাত্রায় সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো যানজটহীন মহাসড়ক। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। যানবাহন ধীরগতিতে হলেও স্বাভাবিকভাবে চলাচল করছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ঈদ-পরবর্তী ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক টহল ও নজরদারি চালাচ্ছে। তিনি বলেন, “এ পর্যন্ত মহাসড়কে কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ যাত্রীরা বলেন, মহাসড়কে যানজট না থাকায় স্বস্তি মিললেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ও পরিবহন সংকট নিরসনে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের ভ্রাম্যমাণ আদালতের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ঈদ-পরবর্তী ফিরতি যাত্রা আরও স্বস্তিদায়ক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০