reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 02 জুন 2026 ইং
৭৮ বার পড়া হয়েছে

বিয়ের দাবিতে ৪ সন্তানের জনকের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

নওগাঁর বদলগাছী উপজেলায় বিয়ের দাবিতে চার সন্তানের জনক ইউসুফ আলীর (৫৫) বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের এক জননী (৩৮)। রোববার (১ জুন) রাতে উপজেলার চকমথুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ আলী তাঁর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বর্তমানে তিনি এক মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে তাঁর স্বামী তাঁকে বর্জন করেন। পরে নিরুপায় হয়ে রোববার রাতে ইউসুফ আলীর বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং বিয়ের দাবি জানান।

তিনি আরও অভিযোগ করেন, বাড়িতে অবস্থান নেওয়ার পর ইউসুফ আলীর পরিবারের সদস্যরা তাঁকে মারধর করেন এবং সেখান থেকে চলে যেতে চাপ দেন। তবে বিয়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। দাবি পূরণ না হলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন ওই নারী।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০