reporter মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
প্রকাশ : 25 মে 2026 ইং
১৮৭ বার পড়া হয়েছে

বেলকুচিতে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে কোরবানির পশুর হাট মনিটরিং করতে গিয়ে সরকারি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে হাট ইজারাদারকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার সমেশপুর কোরবানির পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। তিনি জানান, কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত রেট অনুযায়ী হাসিল আদায় করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পর্যবেক্ষণের সময় দেখা যায়, হাটের রশিদে হাসিলের টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে প্রথমে হাট ইজারাদারকে সতর্ক করা হয়। কিন্তু সতর্ক করার পরও হাট কর্তৃপক্ষ নির্ধারিত রেট অমান্য করে অতিরিক্ত হারে, অর্থাৎ ৮০০ টাকা পর্যন্ত হাসিল আদায় করছে বলে প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে সমেশপুর হাটের ইজারাদারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে সরকার নির্ধারিত রেট অনুযায়ী ও নিয়ম মেনে গরুর হাট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০