reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 02 জুন 2026 ইং
১৩৮ বার পড়া হয়েছে

২১ লাখ টাকা লোপাট: সিরাজগঞ্জে ভুয়া ‘জ্বীনের বাদশা’ গ্রেপ্তার

মোবাইলে সোলার প্রকল্প ও বিনিয়োগ অ্যাপসের মাধ্যমে দ্বিগুণ মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা ফেরত চাইলে নিজেকে ‘জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। সোমবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট (Eco Volt)’ নামে একটি ভুয়া সোলার প্রকল্পভিত্তিক অ্যাপস চালু করে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে। পরে অধিক মুনাফার লোভ দেখিয়ে ‘সিইএফ (CEF)’ নামের আরেকটি অ্যাপসে বিনিয়োগ করতে প্ররোচিত করে। সহজ-সরল মানুষ লাভের আশায় বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে থাকে।

একপর্যায়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা সংগ্রহের পর অ্যাপস দুটি বন্ধ করে আত্মগোপনে চলে যায় সে। বিনিয়োগকারীরা টাকা ফেরতের জন্য চাপ দিলে ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি খুলে নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন ‘জ্বীনের বাদশা’ পরিচয় দেয় এবং টাকা দাবিকারীদের পরিবার ধ্বংস করার হুমকি দিতে থাকে।

এ ঘটনায় কালিয়া কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম বাদী হয়ে গত ১ জুন সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে সোমবার রাতেই হামিদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ট্যাব, একটি স্মার্টফোন এবং গ্রাহকদের আকৃষ্ট করতে ব্যবহৃত বিপুল পরিমাণ লিফলেট জব্দ করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ প্রতারণার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে এই প্রতারণা চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের অনলাইন বিনিয়োগ অ্যাপস ও অতিরিক্ত মুনাফার প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০