reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
৩৭১১ বার পড়া হয়েছে

সলঙ্গায় হাঁসের খামারে বিষ প্রয়োগে হাঁস নিধনের অভিযোগ

ছবি:সলঙ্গায় হাঁসের খামারে বিষ প্রয়োগে হাঁস নিধনের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকায় এক কৃষকের হাঁসের খামারে বিষ প্রয়োগ করে ৩শতাধিক হাঁস হত্যার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী খামারি জহুরুল ইসলাম সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘুড়কা ভুমিহীন পাড়া গ্রামের কৃষক মো. জহুরুল ইসলাম (৩৬) তার বাড়ির পাশেই প্রায় ৫০০ হাঁসের একটি খামার পরিচালনা করতেন। প্রতিদিনের মতো গত ২৮ অক্টোবর সকালে খামারের হাঁসগুলোকে পানিতে ছেড়ে দেওয়ার জন্য ফুলজোড় নদীতে নিয়ে যান তিনি। সেখানে ৫০০ টি হাঁসের মধ্যে ২৪০ টি হাঁস বিচ্ছিন্ন হয়ে গেলে বাকী ২৬০ টি হাঁস নদী পাড়ে জালে বন্দি করে রাখে। বিচ্ছিন্ন ২৪০ টি হাঁস খুঁজে নিয়ে এসে দেখে রেখে যাওয়া ২৬০টি হাঁস অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সন্দেহজনক মনে হয়।

পরে তিনি দেখতে পান, কেউ বা কারা বিষ মিশিয়েছে, যার ফলে তার খামারের প্রায় ২৬০টি হাঁস মারা যায়। এতে তার প্রায় ৯১হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জহুরুল ইসলামের অভিযোগ, প্রতিবেশী মোঃ সিদ্দিক (৪৮), ও আহাদুল (২৫) পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হাঁসগুলো মেরে ফেলেছে।

এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে খামারে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করি। অভিযুক্তরা প্রায়শই আমাকে হুমকি দিয়ে বলে তোমার হাঁসগুলি এখানে রাখা যাবে না, যদি এখানে আবার রাখ তবে তোমার হাঁস সহ তোমাকে মেরে ফেলব বলে ভয়ভীতি হুমকি দিয়ে আসছিল। এর মধ্যে গত ২৮ অক্টোবর বিষ দিয়ে শত শত হাঁস মেরে ফেলা হয়েছে। তাৎক্ষনিক মরে যাওয়া হাসঁগুলোর মধ্যে তিনটি হাঁস পরীক্ষার জন্য রায়গঞ্জ পশু হাঁসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে বলে যে ঐ হাঁসগুলি বিষ খেয়ে মারা গেছে। আমি এ ঘটনার বিচার চাই।

এদিকে স্থানীয়রা জানান, বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশে অভিযোগ দায়েরের পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এবিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন মো. শামিম আক্তার বলেন, ভুক্তভোগী জহুরুল কে আমরা মৃত হাঁস নিয়ে সিরাজগঞ্জে এফবিআইএল পরিক্ষা এবং থানায় অভিযোগ দিতে বলেছি। এফবিআইএল পরিক্ষার ফলাফলের পেলে আমারা বিষয়টি দেখবো।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়ে এসে আই আনিস কে ঘটনাস্থলে পাঠিয়েছি, তদন্ত করে শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০