reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 01 জুন 2026 ইং
১২৯ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের পরই অভিযান, সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গণপরিবহন ও সিএনজি চালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য রোধে সিরাজগঞ্জে টাস্কফোর্সের বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রতিশ্রুত সেবা নিশ্চিত না করার অভিযোগে ৫ জন সিএনজি চালক ও দুটি দূরপাল্লার পরিবহনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ জুন) বিভিন্ন গণমাধ্যমে যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ প্রকাশের পর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাবের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত এই ঝটিকা অভিযানে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এ সময় এসআই পরিবহন ও যমুনা লাইন পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা করা হয়। পাশাপাশি ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়।

এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে ৫ জন সিএনজি চালককেও আইনের আওতায় এনে জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, “গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। ঈদের সুযোগ নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যাত্রীদের অধিকার ক্ষুণ্ন হলে ভবিষ্যতেও এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ টাস্কফোর্স অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অভিযান সফল করতে র‍্যাব সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং ভাড়ার নামে নৈরাজ্য বন্ধে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০