reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 02 জুন 2026 ইং
৩৬০ বার পড়া হয়েছে

রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণপুর কোদলা গ্রামের আক্তার মন্ডল (৫০), যিনি যৌতুক নিরোধ আইন, ৪ ধারার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া বন্দিহার গ্রামের আবু তালেব (২৮) এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হন।

অভিযানে আরও গ্রেফতার করা হয় চান্দাইকোনা এলাকার মো. রেজাউল করিম (৪০), যিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। একই মামলায় চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রিপন (২৩) এবং চান্দাইকোনা এলাকার মো. শয়ন মিয়া ওরফে জাকারিয়া (৩০) গ্রেফতার হন।

এছাড়া নিয়মিত মামলার আসামি ও মাদক ব্যবসায়ী হিসেবে নিঝুরি উত্তরপাড়া গ্রামের ভুট্ট খলিফা (৩৮)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রায়গঞ্জ সার্কেলের আওতাধীন এলাকায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।”

তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০