reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 26 এপ্রিল 2026 ইং
৫৯ বার পড়া হয়েছে

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর

আগামীকাল ২৭ এপ্রিল তিনি যশোরে আসছেন আর তাকে বরণ করে নিতে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোসহ যশোরস্থ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন ইউনিট। প্রধানমন্ত্রীর এই আগমন ও জনসভা নিরাপদ, নির্বিঘ্ন ও সফল করতে আসা যাওয়ার পথে নিশ্ছিদ্র নিরাপত্তাসহ কঠোর নিরাপত্তা বললের মধ্যে আনা হয়েছে অনুষ্ঠানস্থলগুলো।

এদিকে, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে যশোর শহরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে টার্গেট করেছে জেলা বিএনপি। এ কারণে বিএনপির দলীয় প্রস্তুতিও শেষের পথে। জনসভা ঘিরে বাস, প্রাইভেট, মাইক্রো ও মোটরসাইকেল মিলিয়ে ৫ হাজারের মত যানবাহন আসবে। এজন্য ইতিমধ্যে ১০টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে এমপি মন্ত্রী ও ভিআইপিদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।

বিএনপি নেতারা বলছেন, সরকার প্রধানের আগমনের এই দিন যশোর উৎসবের শহরে পরিণত হবে। শহরে ও শহরতলিতে, গ্রাম পর্যায়েও চলছে মাইকিং। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন যশোরবাসী। এই সফর যশোরসহ এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রায় মান উন্নয়ন ঘটবে এমনটিই আশা সবার। নানা প্রত্যাশা ও দাবি দাওয়া বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন ও দিন বদলের নেতৃত্ব দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রতি আশাবাদ এ অঞ্চলের গণমানুষের।

প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার যশোরে পৌঁছে বেলা ১১ টা ৪৫ মিনিটে যশোর শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপর দুপুর ১ টা ৩৫ মিনিটে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩ টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান: ২৬ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর চুল ব্যবসায়ী

তাড়াশে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ দুর্ঘটনা: রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

মাথার ওপর ঝুলছে মৃত্যুফাঁদ, আতঙ্কে হাটপাঙ্গাসি বাজারের মানুষ

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

১০

“মাদক জীবন ধ্বংস করে”— কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

১১

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

১২

ঈদুল আজহা উপলক্ষে চৌকিবাড়ি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

১৩

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

১৪

আজ নিমগাছীতে ঐতিহ্যবাহী বাঁশের মেলা ও জামাই বরণ উৎসব

১৫

ঈদ নিরাপত্তায় নির্ঘুম প্রহরী, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান

১৬

চান্দাইকোনা পশুর হাটে র‍্যাব-১২’র কঠোর নিরাপত্তা ব্যবস্থা

১৭

ঈদকে ঘিরে চান্দাইকোনা হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাব-১২

১৮

রায়গঞ্জে “মাই প্রমিজ ডে” পালিত

১৯

রায়গঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০