reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 05 মে 2026 ইং
৬৮ বার পড়া হয়েছে

হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা, যুবক গ্রেপ্তার

জুয়ার টাকার যোগান দিতে হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে রিহাদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ঝিনাইদহের নৃসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, একটি প্রতারক চক্রের সদস্য হিসেবে রিহাদ বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ আইডি নিয়ন্ত্রণে নিয়ে তাদের পরিচিতজন সেজে অর্থ হাতিয়ে নিতেন। মূলত অনলাইন জুয়ার আসক্তি থেকেই তিনি এসব অপরাধে জড়িয়ে পড়েন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা হঠাৎ ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জরুরি বার্তা পান। সেখানে দুটি বিকাশ নম্বরে দ্রুত টাকা পাঠানোর অনুরোধ করা হয়। সন্দেহজনক পরিস্থিতিতে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কল রিসিভ করা হয়নি; বরং বারবার বার্তা দিয়ে দ্রুত টাকা পাঠাতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে ওই কর্মকর্তা ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে ৫৫ হাজার টাকা পাঠান।

পরে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানা যায়, তার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছিল এবং তিনি এমন কোনো নির্দেশ দেননি। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সিআইডি আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেখানে প্রায় ৪০টি অবৈধ অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিহাদ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি নিয়মিত অনলাইন জুয়ায় অংশ নিতেন এবং প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ সেখানে ব্যয় করতেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথার ওপর ঝুলছে মৃত্যুফাঁদ, আতঙ্কে হাটপাঙ্গাসি বাজারের মানুষ

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

“মাদক জীবন ধ্বংস করে”— কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

ঈদুল আজহা উপলক্ষে চৌকিবাড়ি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

আজ নিমগাছীতে ঐতিহ্যবাহী বাঁশের মেলা ও জামাই বরণ উৎসব

ঈদ নিরাপত্তায় নির্ঘুম প্রহরী, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান

১০

চান্দাইকোনা পশুর হাটে র‍্যাব-১২’র কঠোর নিরাপত্তা ব্যবস্থা

১১

ঈদকে ঘিরে চান্দাইকোনা হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাব-১২

১২

রায়গঞ্জে “মাই প্রমিজ ডে” পালিত

১৩

রায়গঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১৫

ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

১৬

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

ঈদের আগে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের

১৮

সিলেটে খালে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

১৯

রায়গঞ্জ ইউএনও অফিসের প্রবেশপথে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

২০