reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 সেপ্টেম্বর 2026 ইং
২৩২ বার পড়া হয়েছে

ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলার প্রথম চেয়ারম্যান ও রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও দাতা সদস্য আ.ত.ম. হামিদুল হক ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মুনছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছারোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও পিটিএ কমিটির সভাপতি আমিনুল ইসলাম, রায়দৌলতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম রিপন, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ জিন্নাহ, শিক্ষক প্রতিনিধি শামীম রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা আ.ত.ম. হামিদুল হক ফিরোজ মাস্টারের কর্মময় জীবন ও সমাজের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি শিক্ষা ও জনসেবার সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা শেষে ফিরোজ মাস্টারের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কি পেলাম, কি হারালাম’ নয়—তৃণমূলের পাশে থাকাই শামসুল ইসলামের প্রত্যয়

মানুষের দুয়ারে লিটন, সোনাখাড়ায় চেয়ারম্যান নির্বাচন ঘিরে আলোচনা

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে চালান

৮ দফা দাবি না মানলে যেকোনো সময় এক দফার আন্দোলনে যাব: ডা. শফিকুর রহমান

জনগণের দোয়া-সমর্থনই ভরসা, ভোট প্রার্থনায় প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

বারহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ আটক ১, মাদক সেবনে কারাদণ্ড

বৃক্ষপ্রেমী আরিফুল ইসলাম রানার স্বপ্ন—রায়গঞ্জে ফুলে-ফলে গড়ে উঠুক চিরসবুজের সমাহার

বারহাট্টায় রবিদাস সম্প্রদায়ের যাতায়াতের সমস্যা সমাধানে সরেজমিনে ইউএনও

১০

সলঙ্গায় দুই নারীকে মারধরের অভিযোগ, দেশীয় অস্ত্রের কোপে আহত ১

১১

নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

১২

রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৩

ত্যাগ-নির্যাতনের রাজনীতি থেকে চেয়ারম্যান প্রার্থী, আলোচনায় আব্দুল কুদ্দুস মন্ডল

১৪

ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১৫

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

১৬

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

১৭

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

১৮

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

১৯

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

২০