reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 সেপ্টেম্বর 2026 ইং
৩০৮ বার পড়া হয়েছে

ত্যাগ-নির্যাতনের রাজনীতি থেকে চেয়ারম্যান প্রার্থী, আলোচনায় আব্দুল কুদ্দুস মন্ডল

দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ ও প্রতিকূলতার অভিজ্ঞতাকে সঙ্গী করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মো. আব্দুল কুদ্দুস মন্ডল। তিনি রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতা এবার ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

আব্দুল কুদ্দুস মন্ডল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে সোনাখাড়া ইউনিয়নে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তাঁর রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার কথাও উঠে এসেছে। আব্দুল কুদ্দুস মন্ডলের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে তিনি একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। বিভিন্ন সময় মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মধ্য দিয়েও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানান।

তিনি বলেন, ‘রাজনীতির দীর্ঘ পথচলায় অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। বিগত সরকারের সময়ে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। তারপরও দলের আদর্শ ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। দুর্দিনে রাজনীতির মাঠ ছেড়ে যাইনি।’

বর্তমানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনাখাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন আব্দুল কুদ্দুস মন্ডল। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়নের মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, ‘২০১৬ সালে বিএনপির মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। এবারও দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে দল-মত নির্বিশেষে সোনাখাড়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করব।’

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেব। ইউনিয়নের মানুষের সমস্যা শুনে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চাই।’

স্থানীয় পর্যায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও অতীতের নির্বাচনী অভিজ্ঞতার বিষয়টি সামনে রেখে বর্তমানে সোনাখাড়া ইউনিয়নে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। তবে নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী হওয়ার বিষয়টি শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, ‘চেয়ারম্যানের পদকে আমি ক্ষমতার বিষয় হিসেবে দেখি না; জনগণের সেবা করার দায়িত্ব হিসেবে দেখি। দীর্ঘ রাজনৈতিক জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা কাজে লাগিয়ে সোনাখাড়া ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কি পেলাম, কি হারালাম’ নয়—তৃণমূলের পাশে থাকাই শামসুল ইসলামের প্রত্যয়

মানুষের দুয়ারে লিটন, সোনাখাড়ায় চেয়ারম্যান নির্বাচন ঘিরে আলোচনা

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে চালান

৮ দফা দাবি না মানলে যেকোনো সময় এক দফার আন্দোলনে যাব: ডা. শফিকুর রহমান

জনগণের দোয়া-সমর্থনই ভরসা, ভোট প্রার্থনায় প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

বারহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ আটক ১, মাদক সেবনে কারাদণ্ড

বৃক্ষপ্রেমী আরিফুল ইসলাম রানার স্বপ্ন—রায়গঞ্জে ফুলে-ফলে গড়ে উঠুক চিরসবুজের সমাহার

বারহাট্টায় রবিদাস সম্প্রদায়ের যাতায়াতের সমস্যা সমাধানে সরেজমিনে ইউএনও

১০

সলঙ্গায় দুই নারীকে মারধরের অভিযোগ, দেশীয় অস্ত্রের কোপে আহত ১

১১

নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

১২

রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৩

ত্যাগ-নির্যাতনের রাজনীতি থেকে চেয়ারম্যান প্রার্থী, আলোচনায় আব্দুল কুদ্দুস মন্ডল

১৪

ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১৫

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

১৬

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

১৭

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

১৮

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

১৯

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

২০