reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 19 সেপ্টেম্বর 2026 ইং
৩২ বার পড়া হয়েছে

৮ দফা দাবি না মানলে যেকোনো সময় এক দফার আন্দোলনে যাব: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে যেকোনো সময় এক দফার আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, আমাদের আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এই আন্দোলন দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন করে, তাহলে আলহামদুলিল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হলে ৮ দফার আন্দোলন এক দফায় রূপ নেবে।

তিনি বলেন, ‘আমরা যখন গাড়িতে করে আসছিলাম, তখন মানুষের মধ্যে গর্জন শুনতে পেয়েছি। জনগণ হাতের এক আঙুল তুলে বলেছে—এক দফা, এক দফা। আপনারা প্রস্তুতি নিন। আন্দোলন সফল করে ঘরে ফিরব।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন ঢাকা থেকে রংপুর যাচ্ছি। কিন্তু আপনাদের লংমার্চ করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যেতে হবে। যখন এক দফার দাবি আসবে, তখন প্রস্তুতি নিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী হবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে জামায়াতের আমির বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে তাদের এই কর্মসূচি।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির শাহিনুর আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলামসহ অনেকে।

এ সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পথসভা শেষে লংমার্চের একটি বহর রংপুরের উদ্দেশে হাটিকুমরুল ত্যাগ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কি পেলাম, কি হারালাম’ নয়—তৃণমূলের পাশে থাকাই শামসুল ইসলামের প্রত্যয়

মানুষের দুয়ারে লিটন, সোনাখাড়ায় চেয়ারম্যান নির্বাচন ঘিরে আলোচনা

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে চালান

৮ দফা দাবি না মানলে যেকোনো সময় এক দফার আন্দোলনে যাব: ডা. শফিকুর রহমান

জনগণের দোয়া-সমর্থনই ভরসা, ভোট প্রার্থনায় প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

বারহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ আটক ১, মাদক সেবনে কারাদণ্ড

বৃক্ষপ্রেমী আরিফুল ইসলাম রানার স্বপ্ন—রায়গঞ্জে ফুলে-ফলে গড়ে উঠুক চিরসবুজের সমাহার

বারহাট্টায় রবিদাস সম্প্রদায়ের যাতায়াতের সমস্যা সমাধানে সরেজমিনে ইউএনও

১০

সলঙ্গায় দুই নারীকে মারধরের অভিযোগ, দেশীয় অস্ত্রের কোপে আহত ১

১১

নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

১২

রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৩

ত্যাগ-নির্যাতনের রাজনীতি থেকে চেয়ারম্যান প্রার্থী, আলোচনায় আব্দুল কুদ্দুস মন্ডল

১৪

ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১৫

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

১৬

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

১৭

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

১৮

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

১৯

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

২০