reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 05 সেপ্টেম্বর 2026 ইং
১০৪ বার পড়া হয়েছে

রায়গঞ্জে অটোরিকশা-অটোটেম্পু-সিএনজি মালিক সমিতির বর্ধিত সভা ও এডহক কমিটি গঠন

সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলা অটোরিকশা-অটোটেম্পু-সিএনজি মালিক সমিতির (রেজি. নং-রাজ-১৮০৯) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা অটোরিকশা-অটোটেম্পু-সিএনজি মালিক সমিতির সভাপতি প্রবীণ কুমার গুন। সমিতির সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী আকন্দের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার দুলাল, রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশীদ শাহীন, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সেরাজুল ইসলাম (তোতা), ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ এবং শ্রমিক দলনেতা ও সিএনজি মালিক আব্দুল হাদি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক আব্দুল মালেক, সিএনজি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা, সড়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সমিতির নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এডহক কমিটিতে আইয়ুব আলী মন্ডলকে আহ্বায়ক এবং ইয়াকুব হোসেন তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন গোলাম ছারোয়ার দুলাল, আব্দুর রাজ্জাক জুয়েল ও আব্দুল জব্বার।

সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং নিয়মতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০