reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 সেপ্টেম্বর 2026 ইং
৩৮ বার পড়া হয়েছে

নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের মূল্য, সরবরাহ ও ব্যবসায়িক কার্যক্রম তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার এসএস রোড, বড় বাজার, বানিয়াপট্টি ও খলিফাপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিদেশি শিশু খাদ্যে আমদানিসংক্রান্ত তথ্য না থাকা, নিত্যপণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মেসার্স আলাউদ্দিন স্টোরের মালিক/ম্যানেজার মো. মাসুমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বিভিন্ন বাজারে ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে যথাযথভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিত্যপণ্যের বাজারে মূল্য, সরবরাহ ও ব্যবসায়িক কার্যক্রম তদারকিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কি পেলাম, কি হারালাম’ নয়—তৃণমূলের পাশে থাকাই শামসুল ইসলামের প্রত্যয়

মানুষের দুয়ারে লিটন, সোনাখাড়ায় চেয়ারম্যান নির্বাচন ঘিরে আলোচনা

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে চালান

৮ দফা দাবি না মানলে যেকোনো সময় এক দফার আন্দোলনে যাব: ডা. শফিকুর রহমান

জনগণের দোয়া-সমর্থনই ভরসা, ভোট প্রার্থনায় প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

বারহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ আটক ১, মাদক সেবনে কারাদণ্ড

বৃক্ষপ্রেমী আরিফুল ইসলাম রানার স্বপ্ন—রায়গঞ্জে ফুলে-ফলে গড়ে উঠুক চিরসবুজের সমাহার

বারহাট্টায় রবিদাস সম্প্রদায়ের যাতায়াতের সমস্যা সমাধানে সরেজমিনে ইউএনও

১০

সলঙ্গায় দুই নারীকে মারধরের অভিযোগ, দেশীয় অস্ত্রের কোপে আহত ১

১১

নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

১২

রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৩

ত্যাগ-নির্যাতনের রাজনীতি থেকে চেয়ারম্যান প্রার্থী, আলোচনায় আব্দুল কুদ্দুস মন্ডল

১৪

ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১৫

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

১৬

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

১৭

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

১৮

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

১৯

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

২০