reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 সেপ্টেম্বর 2026 ইং
৪৫ বার পড়া হয়েছে

বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন এমপি

মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মন্টু দাসের বাড়ি পরিদর্শন করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বৃ-কালিকা গ্রামে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

গত ১৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মন্টু দাসের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর, আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এ সময় আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হন মন্টু দাসের স্ত্রী শিউলি রাণী বিশ্বাস (৪০)।

প্রথমে তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

মন্টু দাস বলেন, “ঘটনার সময় আমি দোকানে ছিলাম। হঠাৎ খবর পাই আমার বাড়িতে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে দেখি ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হলেও তাকে বাঁচাতে পারিনি। এখন বাড়িঘর ও স্ত্রীকে হারিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।”

বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিপুল কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।

এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনকালে মন্টু দাসের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সিনিয়র সহসভাপতি আক্কাস আলী, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকসহ উপজেলা ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে একই গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে এমপির সভা নয়, উন্নয়ন আলোচনা ও দোয়া: দাবি রায়গঞ্জ বিএনপির

বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন এমপি

রায়গঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

‘কি পেলাম, কি হারালাম’ নয়—তৃণমূলের পাশে থাকাই শামসুল ইসলামের প্রত্যয়

মানুষের দুয়ারে লিটন, সোনাখাড়ায় চেয়ারম্যান নির্বাচন ঘিরে আলোচনা

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে চালান

৮ দফা দাবি না মানলে যেকোনো সময় এক দফার আন্দোলনে যাব: ডা. শফিকুর রহমান

জনগণের দোয়া-সমর্থনই ভরসা, ভোট প্রার্থনায় প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

বারহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

১০

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ আটক ১, মাদক সেবনে কারাদণ্ড

১১

বৃক্ষপ্রেমী আরিফুল ইসলাম রানার স্বপ্ন—রায়গঞ্জে ফুলে-ফলে গড়ে উঠুক চিরসবুজের সমাহার

১২

বারহাট্টায় রবিদাস সম্প্রদায়ের যাতায়াতের সমস্যা সমাধানে সরেজমিনে ইউএনও

১৩

সলঙ্গায় দুই নারীকে মারধরের অভিযোগ, দেশীয় অস্ত্রের কোপে আহত ১

১৪

নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

১৫

রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৬

ত্যাগ-নির্যাতনের রাজনীতি থেকে চেয়ারম্যান প্রার্থী, আলোচনায় আব্দুল কুদ্দুস মন্ডল

১৭

ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১৮

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

১৯

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

২০