reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 অক্টোবর 2025 ইং
১৯ বার পড়া হয়েছে

ব্রুকের ‘ওয়ান ম্যান শো’ ছাপিয়ে নিউজিল্যান্ডের জয়

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৬.৪ ওভারেই জয় নিশ্চিত করে কিউ রা। যদিও শুরুতে ইংল্যান্ডের ধসে পড়া ব্যাটিং লাইনআপকে উদ্ধার করে আশা জাগিয়েছিল হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিং। তবে তার ‘ওয়ান ম্যান শো’ কাজে দেয়নি শেষ পর্যন্ত। ইংল্যান্ডের ইনিংসে হ্যারি ব্রুকের ব্যাট থেকে এসেছে দলের মোট রানের ৬০.৫৩ শতাংশ (১৩৫ রান)। ওয়ানডে ক্রিকেটে সম্পূর্ণ ইনিংসে কোনও ইংলিশ ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত অবদান এটি।

এর আগে এই রেকর্ডটি ছিল রবিন স্মিথের দখলে। ১৯৯৩ সালে বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানে শেষ করা ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ১৬৭ রানে। যা ছিল দলের মোট রানের ৬০.২৮ শতাংশ। দল না জিতলেও ম্যাচসেরা হয়েছেন ব্রুক।

রোববার (২৬ অক্টোবর) মাউন্ট মাঙ্গানুইয়ে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে একেবারে প্রথম বলেই সাজঘরে ফেরেন জেমি স্মিথ। দ্বিতীয় ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ রানে ৩ উইকেট! জো রুট আউট হন মাত্র ২ রানে। নবম ওভার শেষে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস।

মূলত, অ্যাশেজের আগে দলে ছন্দ ফেরানোর আশা যেখানে ছিল, সেখানে রুটদের এই অবস্থা আশান্বিত করছে না। তবে অধিনায়ক হ্যারি ব্রুক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যান একাই। সুইং সহায়ক পিচে নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে ঝড় তোলেন তিনি। মাত্র ১০১ বলে খেলেন ১৩৫ রানের দারুণ একটি ইনিংস। তার ব্যাটেই ইংল্যান্ড শেষ পর্যন্ত পৌঁছায় ২২৩ রানে।

অথচ ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটারের মধ্যে কেউই দুই অঙ্কে যেতে পারেননি। কিন্তু ব্রুক একাই হাঁকান ১১টি ছক্কা। যার সাতটিই আসে শেষ উইকেট জুটিতে। লুক উডের সঙ্গে ৫৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। যা ইংল্যান্ডের এই উইকেটে রেকর্ড জুটি।

৩৫.২ ওভারে গুটিয়ে গেলেও ব্রুক দলের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। নতুন বলে দুর্দান্ত স্পেলে তিন উইকেট তুলে নিয়ে ইংলিশদের ম্যাচে ফিরিয়েছিলেন ব্রাইডন কার্স। তাতে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউইরা। কিন্তু ইংল্যান্ডের ফিল্ডিং ব্যর্থতা শেষ পর্যন্ত দলটিকে ম্যাচ থেকে ছিটকে দিতে ভূমিকা রাখে। মাত্র ২ রানে মাইকেল ব্রেসওয়েল ও ৩৩ রানে ড্যারিল মিচেলকে জীবন দেন তারা। সেখান থেকেই ম্যাচ ঘুরে যায়। ব্রেসওয়েল সাজঘরে ফেরার আগে খেলেন ৫১ রানের ইনিংস। মিচেল অপরাজিত থাকেন ৭৮ রানে। তার সঙ্গে পরে জুটি গড়েন অধিনায়ক মিচেল স্যান্টনার। দলকে জয়ের কাছে পৌঁছে দিয়ে তিনি ফেরেন ২৭ রানে।

শেষ পর্যন্ত মিচেলের অপরাজিত ব্যাটিংয়েই ১৩.২ ওভার হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। মিচেলের ৯১ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশনের পরই প্রসূতির মৃত্যু, রায়গঞ্জে সরকার ডায়াগনস্টিকের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই সহ-সভাপতি গ্রেপ্তার

তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

রোগ নির্ণয়ে গাফিলতি নাকি প্রতারণা? রায়গঞ্জে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে প্রশ্ন

জলাবদ্ধতায় পানির নিচে ৩ হাজার বিঘা পাকা ধান, রায়গঞ্জে কৃষকদের আহাজারি

রায়গঞ্জে নারী আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে গুরুত্বারোপ করলেন- ডিএই মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম

শাহজাদপুরে স্বাস্থ্যকেন্দ্রের আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব ভবন নেই, অর্ধেক জনবল নিয়ে চলছে রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস

১০

শিবচরে কুকুরের আক্রমণে আহত ১০, ঢাকায় চিকিৎসাধীন গুরুতর তিন শিশু

১১

বর্ণাঢ্য আয়োজনে বিডি২৪লাইভ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

নয় জেলায় নতুন এডিসি নিয়োগ

১৩

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল

১৪

জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচনের সংলাপে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

১৬

মসজিদের শয়নকক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবার কারাদণ্ড

১৮

রায়গঞ্জে স্কুলছাত্র জিমকে ছুরিকাঘাত, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

শাশুড়ির পরকীয়া ফাঁস করায় গৃহবধূকে হত্যা, লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার

২০