খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই চাচার সঙ্গে গরু চরাতে গিয়েছিল দুই শিশু। একপর্যায়ে খেলতে খেলতে তারা খালের পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে বাড়ির পাশের খাল থেকে দুই শিশুর নিথর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, একসঙ্গে দুই শিশুর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। বিষয়টি পুলিশকে জানানো হবে।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “দুই শিশুর মৃত্যুর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের অবগত করেনি।”
মন্তব্য করুন