reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 26 মে 2026 ইং
৬৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন চুনারুঘাট উপজেলার বরোমপুর গ্রামের মো. কালাম মিয়া (৬০) এবং আনোয়ারা আন্না (২৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ এলাকায় অবস্থান নেয় র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল। পরে কদমতলী এলাকায় জাবেদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির দুটি শয়নকক্ষের খাটের নিচে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এর মধ্যে কালাম মিয়ার হেফাজত থেকে ২০ কেজি এবং আনোয়ারা আন্নার হেফাজত থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজাগুলো নীল পলিথিন ও খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ৬০০ অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়গঞ্জে ৬০০ জন পেলেন এক হাজার টাকা করে সহায়তা

সিরাজগঞ্জের কাজীপুরে আসছেন পীর সাহেব চরমোনাই

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ আটক ২

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলা, গোলাগুলি

পেছন থেকে গাড়ির ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

বেলকুচিতে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান: ২৬ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর চুল ব্যবসায়ী

১০

তাড়াশে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

১১

যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ দুর্ঘটনা: রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১২

মাথার ওপর ঝুলছে মৃত্যুফাঁদ, আতঙ্কে হাটপাঙ্গাসি বাজারের মানুষ

১৩

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

১৪

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

১৫

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

১৬

“মাদক জীবন ধ্বংস করে”— কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

১৭

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

১৮

ঈদুল আজহা উপলক্ষে চৌকিবাড়ি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

১৯

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

২০