reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 26 মে 2026 ইং
৭৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজীপুরে আসছেন পীর সাহেব চরমোনাই

কাজীপুর উপজেলায় আগামী ৮ জুন, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। বাংলাদেশ মুজাহিদ কমিটি, কাজীপুর থানার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাইর পীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

আয়োজক সূত্রে জানা গেছে, কাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বাদ আসর মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ দা.বা.। এছাড়াও দেশের খ্যাতিমান ওলামা-মাশায়েখগণ মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের মতে, মাহফিলের মূল লক্ষ্য হলো মানুষের মাঝে কুরআন ও সুন্নাহর সুমহান বাণী পৌঁছে দেওয়া এবং দ্বীনি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা। মাহফিলে আগত মা-বোনদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানানো হয়।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব আবু জাফর সরকার সকল ধর্মপ্রাণ মুসলমানকে দলে দলে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে, পীর সাহেব চরমোনাইয়ের আগমনকে কেন্দ্র করে কাজীপুরজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মাহফিল সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ৬০০ অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়গঞ্জে ৬০০ জন পেলেন এক হাজার টাকা করে সহায়তা

সিরাজগঞ্জের কাজীপুরে আসছেন পীর সাহেব চরমোনাই

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ আটক ২

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলা, গোলাগুলি

পেছন থেকে গাড়ির ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

বেলকুচিতে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান: ২৬ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর চুল ব্যবসায়ী

১০

তাড়াশে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

১১

যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ দুর্ঘটনা: রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১২

মাথার ওপর ঝুলছে মৃত্যুফাঁদ, আতঙ্কে হাটপাঙ্গাসি বাজারের মানুষ

১৩

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

১৪

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

১৫

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

১৬

“মাদক জীবন ধ্বংস করে”— কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

১৭

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

১৮

ঈদুল আজহা উপলক্ষে চৌকিবাড়ি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

১৯

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

২০