reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 মে 2026 ইং
৩৯ বার পড়া হয়েছে

তাড়াশে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক পলাতক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী এক নারী। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল থেকে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুহারা শামপুড় গ্রামের আব্দুল তালেবের মেয়ে তাসলিমা খাতুনের (৩০) সঙ্গে একই উপজেলার গুড়মা গ্রামের বাবলুর ছেলে নাহিদের (১৭) প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বিয়ের আশ্বাস দিয়ে নাহিদ তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৫০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন ওই নারী।

ভুক্তভোগী তাসলিমা খাতুন জানান, দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন নাহিদ। সম্প্রতি তিনি বিয়ের জন্য চাপ দিলে নাহিদ নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন।

কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা বলেন, “আমি তাকে বিশ্বাস করে সম্পর্ক করেছি। সে বিয়ের কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। এখন বিয়ে করতে চাইছে না। আমার সম্মান নষ্ট হয়েছে। তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসে অনশন শুরু করেছি। আমাকে বিয়ে না করলে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই।”

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার দিনভর উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত নাহিদ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ঘটনার সুষ্ঠু সমাধান হয় এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাসলিমা খাতুন প্রেমিকের বাড়িতেই অবস্থান করছিলেন এবং অনশন অব্যাহত রেখেছেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাদপুরে ব্রিজ ও মহাসড়ক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস খাদে, আহত ১৭

তাড়াশে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক পলাতক

রায়গঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

ঈদে মিষ্টির বাজারে নৈরাজ্য: রস-কার্টুনে বাড়ছে ওজন, বাড়ছে ক্ষোভ

শিবচরে কোরবানির চামড়ার বাজারে ধস, হতাশ ব্যবসায়ী ও মাদরাসা কর্তৃপক্ষ

রায়গঞ্জ ক্লাবের সংবর্ধনায় উন্নয়নের আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

যমুনেশ্বরীর গভীর জলে নিভে গেল দুই কিশোর প্রাণ, শোকে স্তব্ধ তারাগঞ্জ

মসজিদ কমিটি কেন্দ্র করে রায়গঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়া, রক্তাক্ত অন্তত ৭

সিরাজগঞ্জে ঈদুল আযহায় ভাড়া নৈরাজ্য: ভোগান্তিতে যাত্রী, নির্বিকার প্রশাসন

১০

পতাকা বৈঠকে ভারত থেকে ফেরত বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

১১

ক্রেতাশূন্য সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলো; নেই ‘রেশন কার্ডের’ কড়াকড়ি

১২

রায়গঞ্জে বৃষ্টির পানিতে তলিয়ে বোরো ধান, ঈদের আনন্দে বিষাদের ছায়া

১৩

তাড়াশে গভীর রাতে বিদ্যালয়ের কাঁটাতারের বেড়া ভাঙল দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ

১৪

গলায় মাংস আটকে প্রাণ গেল মাদরাসাছাত্রীর

১৫

জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

১৬

শাহজাদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৩

১৭

ধানের স্তুপে লুকানো বিদেশি মদ উদ্ধার, আটক পিতা-পুত্র

১৮

সিরাজগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম মারা গেছেন

২০