reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 মে 2026 ইং
৮৩ বার পড়া হয়েছে

ঈদে মিষ্টির বাজারে নৈরাজ্য: রস-কার্টুনে বাড়ছে ওজন, বাড়ছে ক্ষোভ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের মিষ্টির দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ ভাগাভাগির অন্যতম অনুষঙ্গ হিসেবে কম-বেশি সবাই ছুটছেন মিষ্টির দোকানে। তবে উৎসবের এই সুযোগে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আকাশচুম্বী দাম, রস বা শিরা দিয়ে ওজন বাড়ানো এবং কার্টুনের ওজনে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

সিরাজগঞ্জ শহর, বাজার স্টেশন, কড্ডার মোড়, চান্দাইকোনা, ধানগড়া, নিমগাছি, পিপুলবাড়ি, উল্লাপাড়া ও তাড়াশসহ বিভিন্ন এলাকার নামী-দামী মিষ্টির দোকানগুলো ঈদকে সামনে রেখে নতুন সাজে সেজেছে। কিন্তু ক্রেতাদের অভিযোগ, ঈদ উপলক্ষে কেজিপ্রতি মিষ্টির দাম ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু দাম বৃদ্ধিই নয়, মিষ্টির ওজনে রস বা শিরার কারসাজিও করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ক্রেতারা জানান, শুকনো মিষ্টির তুলনায় রসে ভেজানো মিষ্টির চাহিদা বেশি থাকায় বিক্রেতারা সেই সুযোগ নিচ্ছেন। পাত্র থেকে মিষ্টি তোলার সময় অতিরিক্ত রসসহ পাল্লায় মাপায় এক কেজি মিষ্টির মধ্যে প্রায় ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত শুধু শিরাই থেকে যাচ্ছে। ফলে প্রকৃত মিষ্টির পরিমাণ কমে যাচ্ছে উল্লেখযোগ্যভাবে।

অভিযোগের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে মিষ্টির কার্টুন বা বক্সের ওজন নিয়ে প্রতারণা। নিয়ম অনুযায়ী মিষ্টি আলাদাভাবে মেপে পরে কার্টুনে দেওয়ার কথা থাকলেও অধিকাংশ দোকানেই কার্টুনসহ ওজন করা হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন দোকানে ব্যবহৃত খালি কার্টুনের ওজন ১০০ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত। সে হিসেবে ৪০০ টাকা কেজি দরের মিষ্টির সঙ্গে একজন ক্রেতাকে শুধু কার্টুনের জন্যই অতিরিক্ত ৪০ থেকে ৬০ টাকা গুনতে হচ্ছে।

হাটিকুমরুলে মিষ্টি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মো. শহিদুল ইসলাম বলেন, “ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার জন্য মিষ্টি কিনতে এসেছি। কিন্তু মিষ্টির যে দাম, তার ওপর আবার কার্টুনের ওজন ধরে টাকা রাখা হচ্ছে। এক কেজি মিষ্টি কিনলে তার একটা বড় অংশই কার্টুন আর রসে চলে যাচ্ছে। এটা পরিষ্কার ডাকাতি।”

আরেক ক্রেতা আব্দুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “কার্টুনের ওজন মিষ্টির ওজনে বাদ দেওয়ার নিয়ম থাকলেও কেউ তা মানছে না। প্রশাসনের উচিত এখনই এসব দোকানে অভিযান চালানো।”

স্থানীয় সচেতন মহলের মতে, প্রতি বছরই ঈদের সময় মিষ্টির বাজারে এমন নৈরাজ্য দেখা যায়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এবং কঠোর ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে। আসন্ন ঈদের আনন্দ যেন সাধারণ মানুষের জন্য ভোগান্তিতে পরিণত না হয়, সে জন্য দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে মাদক নির্মূল কমিটির হাতে ইয়াবাসহ যুবক আটক

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান পেলেন ‘বেস্ট অ্যাডিশনাল এসপি’ অ্যাওয়ার্ড

রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

১০

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

১১

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

১২

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১৩

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১৪

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৬

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৭

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৮

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৯

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

২০