খবর ২৪ ঘন্টা , ডেস্ক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ ক্লাবের সভাপতি অচিন্ত্য কুমার নাগ। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য শেখ মো. কামরুল হাসান ও রোকনুজ্জামান সবুজ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, রায়গঞ্জ-তাড়াশ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চান্দাইকোণা আদর্শ বহুমুখী সমবায় সমিতির সভাপতি শামছুল হক খান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চান্দাইকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মোমিন সরকার, সাধারণ সম্পাদক আবু সামা এবং চান্দাইকোণা ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান।
অনুষ্ঠানের শুরুতে রায়গঞ্জ ক্লাবের নেতৃবৃন্দ এমপি ভিপি আয়নুল হককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। পরে ক্লাবের সদস্য রেজাউল করিম শাহীন পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং উত্তম কুমার নাগ পবিত্র গীতা পাঠ করেন।
সভায় রায়গঞ্জ ক্লাবের পক্ষ থেকে চান্দাইকোণা ইউনিয়নের সমন্বিত উন্নয়নের লক্ষ্যে সাত দফা দাবি তুলে ধরা হয়। জবাবে সংসদ সদস্য ভিপি আয়নুল হক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন