reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 মে 2026 ইং
৫০৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আটারদাগ গ্রামে জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াকুব আলীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক ইয়াকুব আলীসহ তার পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ইয়াকুব আলী বেলকুচি উপজেলার আটারদাগ গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ মে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ইয়াকুব আলীর ছোট ভাইয়ের ওপর হামলা চালায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় ঘটনাস্থলে সাংবাদিক ইয়াকুব আলী উপস্থিত হলে হামলাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড, ছুরি, হাতুড়ি, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে সাংবাদিক ইয়াকুব আলীকে গুরুতর আহত করে। এ সময় তার বাবাসহ পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম জানান, “আটারদাগ গ্রামে সাংবাদিকসহ তার পরিবারের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০