খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নিহত স্বাধীন ব্রহ্মাগাছা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মো. শুকুর আলীর নাতি। তিনি দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বসবাস করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বাধীন রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রিফাত এন্টারপ্রাইজের একটি ট্রাক (নাম্বার: সিরাজগঞ্জ-ড ১১-০৩৭৫) পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন