reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 মে 2026 ইং
৪০ বার পড়া হয়েছে

রংপুর মহাসড়কে আসামীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ধানক্ষেতে, আহত ৬

দিনাজপুর জজকোর্ট থেকে রংপুর জেলহাজতে দুই আসামীকে প্রেরণের সময় পুলিশি পাহারায় থাকা একটি অ্যাম্বুলেন্স ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ধানক্ষেতে উল্টে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা তিন পুলিশ সদস্য, দুই আসামী ও চালকসহ মোট ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (৩০ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জ উপজেলার বামনদিঘী বাসস্ট্যান্ড সংলগ্ন পাকার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর জজকোর্ট থেকে দুইজন আসামীকে রংপুর জেলহাজতে নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে (রেজিস্ট্রেশন নং- নোয়াখালী ছ-৭১০০০৪) করে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করা হয়। অ্যাম্বুলেন্সটিতে তিনজন পুলিশ সদস্য, একজন চালক ও দুইজন আসামী ছিলেন।

পথিমধ্যে বামনদিঘী বাসস্ট্যান্ড সংলগ্ন পাকার পুল এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পার্শ্ববর্তী ধানক্ষেতে ছিটকে পড়ে। এ সময় অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটিও সড়ক থেকে ছিটকে উল্টে ধানক্ষেতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অ্যাম্বুলেন্সটির গতি তুলনামূলক বেশি ছিল। চালকের অসাবধানতা কিংবা ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। তবে তদন্ত ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দুর্ঘটনায় আহত তিন পুলিশ সদস্য ও অ্যাম্বুলেন্স চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্যদিকে অ্যাম্বুলেন্সে থাকা দুই আসামীকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, মহাসড়কে অতিরিক্ত গতি, চালকদের অসতর্কতা এবং দীর্ঘ সময় বিরতিহীনভাবে যানবাহন চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর মহাসড়কে আসামীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ধানক্ষেতে, আহত ৬

প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের নিয়ে রায়গঞ্জে ঈদ পুনর্মিলনী

শাহজাদপুরে ব্রিজ ও মহাসড়ক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস খাদে, আহত ১৭

তাড়াশে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক পলাতক

রায়গঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

ঈদে মিষ্টির বাজারে নৈরাজ্য: রস-কার্টুনে বাড়ছে ওজন, বাড়ছে ক্ষোভ

শিবচরে কোরবানির চামড়ার বাজারে ধস, হতাশ ব্যবসায়ী ও মাদরাসা কর্তৃপক্ষ

রায়গঞ্জ ক্লাবের সংবর্ধনায় উন্নয়নের আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

যমুনেশ্বরীর গভীর জলে নিভে গেল দুই কিশোর প্রাণ, শোকে স্তব্ধ তারাগঞ্জ

১০

মসজিদ কমিটি কেন্দ্র করে রায়গঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়া, রক্তাক্ত অন্তত ৭

১১

সিরাজগঞ্জে ঈদুল আযহায় ভাড়া নৈরাজ্য: ভোগান্তিতে যাত্রী, নির্বিকার প্রশাসন

১২

পতাকা বৈঠকে ভারত থেকে ফেরত বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

১৩

ক্রেতাশূন্য সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলো; নেই ‘রেশন কার্ডের’ কড়াকড়ি

১৪

রায়গঞ্জে বৃষ্টির পানিতে তলিয়ে বোরো ধান, ঈদের আনন্দে বিষাদের ছায়া

১৫

তাড়াশে গভীর রাতে বিদ্যালয়ের কাঁটাতারের বেড়া ভাঙল দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ

১৬

গলায় মাংস আটকে প্রাণ গেল মাদরাসাছাত্রীর

১৭

জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

১৮

শাহজাদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৩

১৯

ধানের স্তুপে লুকানো বিদেশি মদ উদ্ধার, আটক পিতা-পুত্র

২০