reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 26 মে 2026 ইং
৩৮ বার পড়া হয়েছে

মানবিকতায় আলোক যাত্রা: সলঙ্গায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাজার এলাকায় সামাজিক সংগঠন ‘আলোক যাত্রা’র উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য রাহাত মাহফুজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এইচ সোহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভি পি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব, শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদার, আইয়ুব আলী মাস্টারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ‘আলোক যাত্রা’ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ শুভ, মো. মনিরুল ইসলাম, মামুন চৌধুরী, জুবায়ের হোসেন, নাহিদ, নাজমুল হুদা, তীব্র, হাবিব, শুভ, আল-আমিন, সিয়াম, হাসিব, জারিফ ও পারভেজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পরে সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিকতায় আলোক যাত্রা: সলঙ্গায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভেড়ামারা নানা কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী নাতনী ধর্ষিত

সারাবাংলা কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি

রায়গঞ্জে ৬০০ অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়গঞ্জে ৬০০ জন পেলেন এক হাজার টাকা করে সহায়তা

সিরাজগঞ্জের কাজীপুরে আসছেন পীর সাহেব চরমোনাই

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ আটক ২

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলা, গোলাগুলি

পেছন থেকে গাড়ির ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

১০

বেলকুচিতে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

১১

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান: ২৬ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

১২

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি

১৩

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর চুল ব্যবসায়ী

১৪

তাড়াশে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ দুর্ঘটনা: রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

মাথার ওপর ঝুলছে মৃত্যুফাঁদ, আতঙ্কে হাটপাঙ্গাসি বাজারের মানুষ

১৭

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

১৮

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

১৯

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

২০