reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 জুন 2026 ইং
৬৮ বার পড়া হয়েছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশে ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র মারুফ হাসান হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার আমশড়া ফাজিল মাদ্রাসা মাঠে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

নিহত মারুফ হাসান উপজেলার ঝুরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের একমাত্র ছেলে এবং আমশড়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, মারুফ একজন মেধাবী ও ভদ্র স্বভাবের ছাত্র ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাওছার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানান।

সমাবেশে আমশড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, “মারুফ আমাদের মাদ্রাসার অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের একজন ছাত্র ছিল। ২০২৪ সালের ৫ এপ্রিল তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং ঘাতক কাওছার হোসেনের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি দাবি করছি।”

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থী সুমাইয়া, মিতু ও আবু জাফর বলেন, “আমাদের সহপাঠী মারুফকে আমাদের মাঝ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আর কোনো মারুফকে এভাবে হারাতে চাই না। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং খুনি কাওছারের ফাঁসি চাই।”

এ সময় মারুফের সহপাঠীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয় এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে নানা স্লোগান দেয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ এপ্রিল উপজেলার ঝুরঝুরি বাজারের তালুকদার মার্কেটের পেছনে মারুফ হাসানকে শ্বাসরোধে হত্যা করে একটি সেফটি ট্যাংকে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে র‌্যাব-১২-এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত কাওছার হোসেনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটি ট্যাংক থেকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা এ মামলার দ্রুত নিষ্পত্তি করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে কৃষি অফিসে ৩ বছরেও ভাতার টাকা পায়নি কৃষক - সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

রায়গঞ্জে ২৭৪ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও ঘর বিতরণ

নিয়মিত মামলায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

প্রেমিকার বাড়িতে মিলল প্রেমিকের লাশ, হত্যার অভিযোগে আটক ৪

১০

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

১১

রায়পুরকে জংশন চাই: প্রধানমন্ত্রীর কাছে সিরাজগঞ্জবাসীর স্মারকলিপি

১২

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ

১৩

সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, বাধা দিতে গিয়ে হামলায় আহত ৬

১৪

শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫

শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’

১৬

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

১৭

রায়গঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী রাসেল আটক

১৮

পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

১৯

দুর্গম চরে বিমার আলো—উমারপুরে সোনালী লাইফের সচেতনতামূলক সেমিনার

২০