reporter মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : 20 জুন 2026 ইং
৩৭৭ বার পড়া হয়েছে

দুর্গম চরে বিমার আলো—উমারপুরে সোনালী লাইফের সচেতনতামূলক সেমিনার

দুর্গম চরাঞ্চলের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের পাথরাইল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে প্রচারণা ও বিমা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২টায় আয়োজিত এ সেমিনারে স্থানীয় কৃষক, শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আব্দুল্লাহিল কাফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার শামসুজ্জামান লালন এবং ইউনিট ম্যানেজার প্রদীপ কুমার দাস। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য মঞ্জু সরকার, সমাজকর্মী আবদুল মোল্লা, মালেক মণ্ডল, ইলিয়াস মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা জীবন বিমার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জীবন বিমার বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, চরাঞ্চলের মানুষ প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন এবং নানা ধরনের আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হন। এসব ঝুঁকি মোকাবিলায় বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং একটি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় কার্যকর সহায়তা প্রদান করে।

বক্তারা আরও বলেন, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ আরও নিরাপদ করতে পারে। এ ক্ষেত্রে জীবন বিমা একটি গুরুত্বপূর্ণ আর্থিক হাতিয়ার হিসেবে কাজ করে।

সেমিনারে অংশগ্রহণকারীরা বিমা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং কোম্পানির কর্মকর্তারা সেগুলোর বিস্তারিত উত্তর দেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে বিমা সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি এবং সঞ্চয়মুখী মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে বক্তারা চরাঞ্চলের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আর্থিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০