reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 18 জুন 2026 ইং
২২৩ বার পড়া হয়েছে

‘আজ সবই স্মৃতি’—আবেগঘন বিদায় অনুষ্ঠানে কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

হাসি, আনন্দ, স্মৃতি আর অশ্রুসিক্ত আবেগের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান। দীর্ঘ দুই বছরের শিক্ষাজীবনের নানা স্মৃতি হৃদয়ে ধারণ করে বৃহস্পতিবার (১৮ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত "বিদায় অনুষ্ঠান-২০২৬"-এ অংশ নেয় বিদায়ী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানস্থল বেলুন, ফেস্টুন ও ফুল দিয়ে সজ্জিত করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আলীম। এছাড়াও উপাধ্যক্ষসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজকের বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন পথচলার সূচনা। বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজ তোমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সততা, নিষ্ঠা ও মেধাকে পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। শিক্ষকদের আশীর্বাদ ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখে তোমরা এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য আন্তরিক শুভকামনা জানান।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দিতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, “এই শ্রেণিকক্ষ, এই বারান্দা, শিক্ষকদের স্নেহমাখা শাসন আর সহপাঠীদের ভালোবাসা—আজ সবই স্মৃতি। আপনাদের দেওয়া শিক্ষা ও ভালোবাসাই আমাদের ভবিষ্যৎ পথচলার প্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সিনিয়রদের বিদায় জানায়। তাদের আবেগঘন পরিবেশনা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের হৃদয় ছুঁয়ে যায়। একপর্যায়ে বিদায়ের আবহে অনেক শিক্ষক ও শিক্ষার্থীর চোখে অশ্রু ঝরতে দেখা যায়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, স্মারক উপহার ও ফুল তুলে দেওয়া হয়। পরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের সুরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলে পুরো ক্যাম্পাসজুড়ে নেমে আসে এক বিষণ্ণ নীরবতা। বিদায়ের বেদনা আর নতুন স্বপ্নের প্রত্যয় নিয়ে এক স্মরণীয় ও আবেগঘন দিন পার করে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজ পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০