reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 22 জুন 2026 ইং
৪৮ বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (২১ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উল্লাপাড়া উপজেলার জংলিপুর, দাদপুর, কাওয়াকসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রায়হানুল ইসলামের নেতৃত্বে ৫টি মোবাইল কোর্ট ও ২টি নিয়মিত অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি নিয়মিত মামলা এবং তিনটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। যার মধ্যে নিয়মিত মামলা নং-১৪/২৬ এবং মোবাইল কোর্ট মামলা নং-৬৬, ৬৭ ও ৬৮/২০২৬। মোট চারটি মামলায় চারজন আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে ২৪ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে একজন আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দুইজন আসামিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একজনকে ৫০০ টাকা এবং অপর দুইজনকে ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ.এস.এম. মঈনউদ্দীন কবির এবং উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামাণিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

“মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অধিদপ্তরের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে কৃষি অফিসে ৩ বছরেও ভাতার টাকা পায়নি কৃষক - সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

রায়গঞ্জে ২৭৪ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও ঘর বিতরণ

নিয়মিত মামলায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

প্রেমিকার বাড়িতে মিলল প্রেমিকের লাশ, হত্যার অভিযোগে আটক ৪

১০

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

১১

রায়পুরকে জংশন চাই: প্রধানমন্ত্রীর কাছে সিরাজগঞ্জবাসীর স্মারকলিপি

১২

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ

১৩

সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, বাধা দিতে গিয়ে হামলায় আহত ৬

১৪

শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫

শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’

১৬

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

১৭

রায়গঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী রাসেল আটক

১৮

পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

১৯

দুর্গম চরে বিমার আলো—উমারপুরে সোনালী লাইফের সচেতনতামূলক সেমিনার

২০