reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 22 জুন 2026 ইং
৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে গাঁজাসহ কয়েকজনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘ক’ সার্কেলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে সদর উপজেলার হোসেনপুর, বটতলা হোসেনপুর, কড়িতলা ওয়াপদা এলাকাসহ বিভিন্ন স্থানে টাস্কফোর্স অভিযান চালানো হয়।

অভিযানে মোট ১০টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি নিয়মিত মামলা এবং তিনটি মোবাইল কোর্ট মামলা। মামলাগুলোতে মোট ৫ জনকে আসামি করা হয়েছে। নিয়মিত মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোবাইল কোর্টে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নিয়মিত মামলায় ১৫০ গ্রাম গাঁজা এবং মোবাইল কোর্টের অভিযানে ৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে একজন আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নিজাম উদ্দিন খান। এছাড়া প্রসিকিউশন দাখিল করেন পরিদর্শক মো. নিজাম উদ্দিন খান ও উপ-পরিদর্শক মো. আছাদুল হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে কৃষি অফিসে ৩ বছরেও ভাতার টাকা পায়নি কৃষক - সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

রায়গঞ্জে ২৭৪ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও ঘর বিতরণ

নিয়মিত মামলায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

প্রেমিকার বাড়িতে মিলল প্রেমিকের লাশ, হত্যার অভিযোগে আটক ৪

১০

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

১১

রায়পুরকে জংশন চাই: প্রধানমন্ত্রীর কাছে সিরাজগঞ্জবাসীর স্মারকলিপি

১২

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ

১৩

সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, বাধা দিতে গিয়ে হামলায় আহত ৬

১৪

শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫

শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’

১৬

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

১৭

রায়গঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী রাসেল আটক

১৮

পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

১৯

দুর্গম চরে বিমার আলো—উমারপুরে সোনালী লাইফের সচেতনতামূলক সেমিনার

২০