খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর শিক্ষা, জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার নানা ধরনের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাই পারে জীবন পরিবর্তন করতে। তাই সরকারের দেওয়া সহায়তা কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার অসহায় ও হতদরিদ্র ৮টি পরিবারের মাঝে বসতঘর প্রদান করা হয়েছে। এছাড়া তরুণী ও শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। একইসঙ্গে ২৭৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেলও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নির্বাচিত উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তির চেক, সেলাই মেশিন, বাইসাইকেল ও বসতঘরের কাগজপত্র তুলে দেন অতিথিরা।
উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের সহায়তা শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন