reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 জুন 2026 ইং
১৫২ বার পড়া হয়েছে

রায়গঞ্জের আবুদিয়া-শৈলী সবলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের কড়িলাবাড়ি বটতলা থেকে শৈলী সবলা গ্রাম পর্যন্ত সংযোগকারী সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই গুরুত্বপূর্ণ সড়কটির ওপর নির্ভরশীল কড়িলাবাড়ি, কুড়িগাতি, আবুদিয়া, শৈলী সবলা ও জোলাগাতি গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনে এই সড়ক ব্যবহার করলেও বর্তমানে এটি কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে।

গ্রামবাসীরা জানান, সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা ও পানি জমে যায়। ফলে সাইকেল, মোটরসাইকেল কিংবা ভ্যান নিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় পথচারীদেরও দুর্ভোগের শিকার হতে হয়। আবার শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ রোগী ও গর্ভবতী নারীরা। জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স সহজে এই সড়কে প্রবেশ করতে চায় না। ফলে অনেক ক্ষেত্রে রোগীদের ভ্যান বা কাঁধে বহন করে মূল সড়ক পর্যন্ত নিতে হয়। এতে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রেও সৃষ্টি হয় চরম দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন জনদুর্ভোগ আরও বাড়ছে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, “স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রস্তাব আকারে বিষয়টি আমাদের কাছে পাঠানো হলে সড়কটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, জনস্বার্থে এবং পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে আবুদিয়া-শৈলী সবলা সংযোগ সড়কটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১০

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১১

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১২

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৩

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৫

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

১৬

রায়গঞ্জে প্রয়াত এমপি মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

১৭

চান্দাইকোনায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা

১৮

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন

১৯

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহিদের কবর জিয়ারত

২০