reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 22 জুন 2026 ইং
৭৯ বার পড়া হয়েছে

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় ঢাকাগামী লেনের পাশে স্থানীয়রা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি লাল রঙের শাড়িও উদ্ধার করা হয়েছে।

বঙ্গবন্ধু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) তাহের জানান, মহাসড়কের পাশে মাথা থেঁতলানো অবস্থায় মরদেহটি পড়ে ছিল। এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কোনো কারণে নিহত হয়েছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে। পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে কৃষি অফিসে ৩ বছরেও ভাতার টাকা পায়নি কৃষক - সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

রায়গঞ্জে ২৭৪ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও ঘর বিতরণ

নিয়মিত মামলায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

প্রেমিকার বাড়িতে মিলল প্রেমিকের লাশ, হত্যার অভিযোগে আটক ৪

১০

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

১১

রায়পুরকে জংশন চাই: প্রধানমন্ত্রীর কাছে সিরাজগঞ্জবাসীর স্মারকলিপি

১২

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ

১৩

সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, বাধা দিতে গিয়ে হামলায় আহত ৬

১৪

শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫

শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’

১৬

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

১৭

রায়গঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী রাসেল আটক

১৮

পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

১৯

দুর্গম চরে বিমার আলো—উমারপুরে সোনালী লাইফের সচেতনতামূলক সেমিনার

২০