reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 জুন 2026 ইং
৪৮ বার পড়া হয়েছে

সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, বাধা দিতে গিয়ে হামলায় আহত ৬

সিরাজগঞ্জের তাড়াশে এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারের জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখলে বাধা দেওয়ায় ওই পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় একই পরিবারের ৬ জন আহত হয়েছেন।

শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তাড়াশ পৌর এলাকার ঘোষপাড়ায় রনজিত কুমার ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রনজিত কুমার ঘোষ জানান, তাদের পৈত্রিক বসতভিটা ১৯৭১ সাল থেকে তারা ভোগদখল করে আসছেন। সম্প্রতি একটি জাল দলিলের মাধ্যমে জমিটির মালিকানা দাবি করে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা জমি দখলের চেষ্টা চালায়। শনিবার বিকেলে সাইফুল ইসলাম, মো. শামিম, মো. ফজলুসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের বাড়িতে এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।

রনজিত ঘোষ আরও জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এতে রনজিত ঘোষ, মিঠুন ঘোষ, রিণা ঘোষ, রত্না ঘোষ, সুচিত্রা ঘোষ ও সন্দীপ ঘোষ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তারা চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংখ্যালঘু পরিবারের সদস্যরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী পরিবার থানায় এসেছিল। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে কৃষি অফিসে ৩ বছরেও ভাতার টাকা পায়নি কৃষক - সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

রায়গঞ্জে ২৭৪ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও ঘর বিতরণ

নিয়মিত মামলায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

প্রেমিকার বাড়িতে মিলল প্রেমিকের লাশ, হত্যার অভিযোগে আটক ৪

১০

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

১১

রায়পুরকে জংশন চাই: প্রধানমন্ত্রীর কাছে সিরাজগঞ্জবাসীর স্মারকলিপি

১২

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ

১৩

সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, বাধা দিতে গিয়ে হামলায় আহত ৬

১৪

শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫

শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’

১৬

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

১৭

রায়গঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী রাসেল আটক

১৮

পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

১৯

দুর্গম চরে বিমার আলো—উমারপুরে সোনালী লাইফের সচেতনতামূলক সেমিনার

২০