reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 জুন 2026 ইং
৫২ বার পড়া হয়েছে

রায়পুরকে জংশন চাই: প্রধানমন্ত্রীর কাছে সিরাজগঞ্জবাসীর স্মারকলিপি

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর স্টেশনকে জংশনে উন্নীত করার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে রেল বাঁচাও আন্দোলন, সিরাজগঞ্জ।

রোববার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রেল বাঁচাও আন্দোলন, সিরাজগঞ্জের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, সদস্য সচিব তারিকুজ্জামান টরিক, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মিথুন রহমান এবং জনতার কণ্ঠের সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস।

স্মারকলিপিতে পাঁচটি পৃথক পয়েন্টে রায়পুর স্টেশনকে জংশনে উন্নীত করার যৌক্তিকতা ও সম্ভাব্য সুফল তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, রায়পুরকে জংশন করা হলে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। পাশাপাশি যাত্রীসেবা বৃদ্ধি, পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন শিল্প-কারখানা স্থাপনে ইতিবাচক প্রভাব পড়বে।

নেতৃবৃন্দ বলেন, রায়পুরকে জংশনে রূপান্তর করা হলে সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। তারা এ দাবিকে জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন।

স্মারকলিপিতে সিরাজগঞ্জবাসীর প্রাণের এই দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করা হয় এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে কৃষি অফিসে ৩ বছরেও ভাতার টাকা পায়নি কৃষক - সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

রায়গঞ্জে ২৭৪ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও ঘর বিতরণ

নিয়মিত মামলায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

প্রেমিকার বাড়িতে মিলল প্রেমিকের লাশ, হত্যার অভিযোগে আটক ৪

১০

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

১১

রায়পুরকে জংশন চাই: প্রধানমন্ত্রীর কাছে সিরাজগঞ্জবাসীর স্মারকলিপি

১২

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ

১৩

সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, বাধা দিতে গিয়ে হামলায় আহত ৬

১৪

শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫

শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’

১৬

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

১৭

রায়গঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী রাসেল আটক

১৮

পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

১৯

দুর্গম চরে বিমার আলো—উমারপুরে সোনালী লাইফের সচেতনতামূলক সেমিনার

২০