reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
৫৫৯ বার পড়া হয়েছে

ইসির কোনো কর্মকর্তার ইচ্ছায় এনসিপির প্রতীক নির্ধারণ হবে না

নির্বাচন কমিশনের (ইসি) কোনো এক কর্মকর্তার ইচ্ছায় এনসিপির প্রতীক নির্ধারণ হবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে খালেদ সাইফুল্লাহ লেখেন, ‌‘নির্বাচন কমিশনের কোনো এক অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না। আমাদের প্রতীক নির্ধারিত হবে আমাদের দলের সদস্যদের ইচ্ছায় এবং আইনের সীমার মধ্যে। আইন সবার জন্য সমান হতে হবে। আইন যদি বেছে বেছে প্রয়োগ করা হয়, তাহলে তা আর আইন থাকে না, অন্যায়ের হাতিয়ার হয়ে যায়। পরিশেষে, শাপলা আমাদের প্রত্যাশা। শাপলা কলি বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করে জানাবো।’

তিনি লেখেন, ‘নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম- কোন আইন বা বিধির কারণে তারা শাপলা প্রতীকটিকে তালিকাভুক্ত করতে পারছেন না। এই প্রশ্নের উত্তর না দিয়ে তারা শাপলা কলি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।’

‘কেন শাপলা প্রতীকটি তালিকাভুক্ত করা গেলো না, এর উত্তর কমিশনকে দিতে হবে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের ইচ্ছামতো নিয়ম বানিয়ে বা বদলে কাজ করতে পারে না।’

খালেদ সাইফুল্লাহ আরও লেখেন, ‘যদি তারা (ইসি) জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে শাপলা তালিকাভুক্ত না করেন, তবে একই যুক্তি ধানের শীষ, তারকা বা পাটপাতা- সব উপাদানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আর যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণকে নিজেদের দায়িত্ব না মনে করেন, তাহলে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশনের পরই প্রসূতির মৃত্যু, রায়গঞ্জে সরকার ডায়াগনস্টিকের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই সহ-সভাপতি গ্রেপ্তার

তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

রোগ নির্ণয়ে গাফিলতি নাকি প্রতারণা? রায়গঞ্জে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে প্রশ্ন

জলাবদ্ধতায় পানির নিচে ৩ হাজার বিঘা পাকা ধান, রায়গঞ্জে কৃষকদের আহাজারি

রায়গঞ্জে নারী আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে গুরুত্বারোপ করলেন- ডিএই মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম

শাহজাদপুরে স্বাস্থ্যকেন্দ্রের আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব ভবন নেই, অর্ধেক জনবল নিয়ে চলছে রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস

১০

শিবচরে কুকুরের আক্রমণে আহত ১০, ঢাকায় চিকিৎসাধীন গুরুতর তিন শিশু

১১

বর্ণাঢ্য আয়োজনে বিডি২৪লাইভ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

নয় জেলায় নতুন এডিসি নিয়োগ

১৩

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল

১৪

জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচনের সংলাপে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

১৬

মসজিদের শয়নকক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবার কারাদণ্ড

১৮

রায়গঞ্জে স্কুলছাত্র জিমকে ছুরিকাঘাত, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

শাশুড়ির পরকীয়া ফাঁস করায় গৃহবধূকে হত্যা, লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার

২০